Refund and Returns Policy
রিফান্ড এবং রিটার্ন পলিসি (Refund & Return Policy)
Meant Beauty BD-তে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে আমাদের রিফান্ড এবং রিটার্ন পলিসিটি মনোযোগ সহকারে পড়ে নিন।
✅ অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের সকল পলিসির সাথে সম্মত হচ্ছেন।
১. পার্সেল রিসিভ করার নিয়মাবলী
-
ফোন নম্বর সচল রাখা: পার্সেল ডেলিভারির সময় অনুগ্রহ করে আপনার দেওয়া ফোন নম্বরটি চালু রাখবেন এবং পার্সেলটি সময়মত রিসিভ করবেন।
-
ডেলিভারি ম্যানের সামনে চেক করা: ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে পণ্যটি বুঝে নিবেন। আপনার বিলের বা অর্ডারের সাথে পণ্যের শেড (Shade) নাম এবং সংখ্যা (Quantity) মিলিয়ে দেখে নিন।
-
ভুল পণ্য প্রাপ্তি: যদি কোনো কারণে ভুল পণ্য পাঠানো হয়ে থাকে, তবে ডেলিভারি ম্যান-কে তৎক্ষণাৎ জানাবেন এবং পণ্যটি সম্পূর্ণ ইনটেক (Intact) অবস্থায় ফেরত দিয়ে দিবেন। আমরা সঠিক পণ্যটি পুনরায় আপনার ঠিকানায় পাঠিয়ে দিব।
২. রিটার্ন পলিসি (Return Conditions)
-
পছন্দ পরিবর্তন (Change of Mind): ব্যক্তিগত পছন্দজনিত কারণে কোনো পণ্য রিটার্ন বা পরিবর্তন করা যাবে না। (Change of mind is not applicable.)
-
ভেঙে যাওয়া বা ডিফেক্ট প্রোডাক্ট: শুধুমাত্র প্রোডাক্ট ভাঙা (Broken) বা ডিফেক্ট (Defective) থাকলে রিটার্ন করতে পারবেন। এই কারণে পার্সেলটি ডেলিভারি ম্যানের সামনেই ভালো করে চেক করে নেওয়া বাধ্যতামূলক।
-
ব্যবহার বা সোয়াচ (Swatch) নিষিদ্ধ: রিটার্ন করার ক্ষেত্রে পণ্যটি কোনোভাবেই ব্যবহার বা সোয়াচ করা যাবে না। পণ্যটি ঠিক যেই অবস্থায় পেয়েছেন, ডেলিভারি ম্যানের সামনে তার ছবি তুলে সেই অবস্থাতেই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে হবে।
৩. জরুরি সতর্কবার্তা
⚠️ বিশেষভাবে মনে রাখবেন: ডেলিভারি ম্যান চলে গেলে আমরা পণ্য ভাঙা, ভুল পণ্য বা প্রোডাক্ট মিসিং সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করতে পারবো না এবং কোনো সমস্যার সমাধান করতে পারবো না। তাই যেকোনো সমস্যা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তৎক্ষণাৎ আমাদের জানাতে হবে।
৪. অন্যান্য অভিযোগের সময়সীমা
-
পার্সেল রিসিভ করার পর অন্য যেকোনো ধরনের অভিযোগ থাকলে, তা পার্সেল রিসিভ করার পরপরই অথবা সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।







